মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড মাঠপাড়া গ্রামে শনিবার (৬ ডিসেম্বর) সকালে কালীগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জামিল ও জুনায়েদ, যারা একই বাড়ির চাচাতো ভাই এবং দুজনের বয়সই তিন বছরের কম।
স্থানীয়দের জানানো মতে, সকালে বাড়ির সামনে খেলতে থাকা শিশুদের এক পর্যায় খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের ভাসমান অবস্থায় নদীতে পাওয়া যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ