গাজীপুরের শ্রীপুরে চিকিৎসক না থাকা সত্ত্বেও নার্সের মাধ্যমে প্রসূতি চিকিৎসার চেষ্টা করার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাতে শিশুটির মা-বাবা ও স্বজনরা নবজাতকের মরদেহ নিয়ে থানায় যান এবং বিচার দাবি করেন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনা ঘটেছে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার আল রাজি হাসপাতালে। মৃত নবজাতক গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের নাজমুল ইসলাম ও শারমিন আক্তারের সন্তান। নাজমুল ইসলাম অভিযোগ করেন, ‘সিজারিয়ান অপারেশনের জন্য সকাল সাড়ে ৮টায় স্ত্রীকে ভর্তি করি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ নরমাল ডেলিভারির চেষ্টা শুরু করে। কোনো চিকিৎসক ছিলেন না, নার্স কল্পনা আক্তার প্রসব করান, যার ভুল চিকিৎসার কারণে সন্তান মারা যায়।’
প্রসূতি শারমিন আক্তার বলেন, ‘কয়েকটি ইনজেকশন দেওয়ার পর নার্সদের অযথা কষ্টের কারণে জরায়ুর মুখ কেটে শিশুকে বের করা হয়। তখনই বুঝি, বাচ্চা বাঁচেনি।’
হাসপাতাল ম্যানেজার মো. রাসেল মিয়া জানান, ‘হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। আমি নার্সকে রোগী ভর্তি না করতে বলেছিলাম, তারপর কীভাবে রোগী ভর্তি হলো জানি না।’ নার্স কল্পনা আক্তার বলেন, ‘আমি প্রাতিষ্ঠানিক নার্স নই। অভিজ্ঞতার ভিত্তিতে চেষ্টা করেছিলাম, কিন্তু শিশুটি বাঁচেনি।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, জেলা সিভিল সার্জনের কাছে ঘটনা জানানো হয়েছে, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারিক বলেন, ‘লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। ন্যায়বিচারের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ