বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নতি নিশ্চিত করতে যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানার আহ্বান জানিয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি জানান।
তারেক রহমান বলেন, “যেকোনো মূল্যে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নত করতে হবে। তা না হলে দেশের ক্ষতি হবে। সরকার গঠনের পর আমাদের প্রথম কাজ হবে দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টান। বিএনপি অতীতেও এটি করেছে এবং ভবিষ্যতেও করতে পারবে।”
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের বিরুদ্ধেও একই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে যা বিএনপির সময় দেখা গিয়েছিল। তারেক রহমান দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “দেশ গড়ার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সামনের সময় সহজ হবে না, কঠিন সময় আসছে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ষড়যন্ত্র রুখে দিতে পারবে। গণতন্ত্রই সব ষড়যন্ত্র প্রতিহত করতে পারে।”
শেষে তিনি উল্লেখ করেন, “বর্তমানে প্রতিটি ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে।”
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ