প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ২:১৩ পি.এম
ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য ইতালি দূতাবাসের গুরুত্বপূর্ণ বার্তা
ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাস সোমবার (৮ ডিসেম্বর) ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্তির প্রক্রিয়া নিয়ে নির্দেশনা প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:
- যাদের ২০২৫ সালে ইস্যু করা বা পুনঃনিশ্চিত ওয়ার্ক নুলাওস্তা রয়েছে, তারা ভিএফএস গ্লোবালের নির্দিষ্ট ওয়েব পোর্টালে নিবন্ধন করবেন।
- নিবন্ধনের সময় ইতালির নিয়োগকর্তা প্রদত্ত ২০২৫ সালের নুলাওস্তার কপি আপলোড করতে হবে। দূতাবাস নুলাওস্তার বৈধতা যাচাই করে কয়েক দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করবে।
- যাদের ২০২৩–২০২৪ সালে ইস্যু করা নুলাওস্তা রয়েছে, তারা ইতালিয়ান ইমিগ্রেশন অফিসের পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। পর্যালোচনা সম্পন্ন হলে, ভিএফএস গ্লোবাল তাদের সঙ্গে যোগাযোগ করবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ