মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবটি পড়েননি। রোববার (৭ ডিসেম্বর) রাতে তিনি এই মন্তব্য করেন।
ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তার প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি বলেন, “আমরা পুতিনের সঙ্গে কথা বলেছি, জেলেনস্কিসহ ইউক্রেনীয় নেতাদের সঙ্গে কথাও হয়েছে। তবে কিছুটা হতাশার বিষয়, জেলেনস্কি এখনও প্রস্তাবটি দেখেননি।”
ট্রাম্পের এই মন্তব্যের একদিন আগে, তার প্রশাসনের বিশেষ দূত কিথ কেলগ রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেন।
এদিকে, ইউক্রেনের জেলেনস্কি সোমবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে বৈঠক করবেন। এ সময় তারা যুক্তরাষ্ট্র সমর্থিত সর্বশেষ শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ