স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হত্যাকাণ্ড বন্ধ করার কোনো ম্যাজিক বা সুইচ-অন–অফের মতো সহজ উপায় নেই। যদি এমন কিছু থাকত, তাৎক্ষণিকভাবে সব বন্ধ করে দিতেন।
আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতির হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে এক সাংবাদিক জানতে চাইলে, নির্বাচনের আগে কি এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব, উপদেষ্টা বলেন, “নির্বাচনের কারণে নয়, নির্বাচনের আগেও এমন ঘটনা ঘটছে। এটি অস্বীকার করা যায় না।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে সব হত্যা বন্ধ হবে—এটি আমি বলতে পারি না। যদি আমার কাছে কোনো ম্যাজিক বা লাইট-অন–অফের মতো সুইচ থাকত, তা দিয়ে সব বন্ধ করে দিতাম। তবে আমার কাছে এমন কোনো ম্যাজিক নেই।”
রংপুরে হত্যাকাণ্ডের শিকার দম্পতির এক সন্তান পুলিশে এবং অপরজন র্যাবে কর্মরত। উপদেষ্টা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যাকারীদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুতের সমস্যা থাকলে বিকল্প ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে উপদেষ্টা বলেন, “প্রস্তুতি ভালো। সব বাহিনী প্রশিক্ষণ চালাচ্ছে। জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে থাকা সন্দেহ নিয়ে তিনি বলেন, “এটি কেবল গণমাধ্যমের প্রচারের মাধ্যমে দূর করা সম্ভব। নির্বাচনের জন্য বডি ক্যামেরা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং নির্বাচনে তা ব্যবহার করা হবে।”
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ