সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৩১ জন কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নতুন করে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (৮ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত এসব কর্মকর্তাকে নিজ নিজ অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।
নতুন কর্মস্থলে আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এর মধ্যে যোগদান করতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সেদিন বিকেল থেকেই বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ বা দাপ্তরিক দায়িত্ব যেখানেই থাকুন) থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
এছাড়া বদলিকৃত কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল এরইমধ্যে পরিবর্তিত হয়ে থাকলে, তিনি বর্তমান কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ