প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন জানিয়েছেন, ২০২৬ সালের মার্চ মাস থেকে পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চালু করার প্রস্তুতি নিচ্ছে রেল বিভাগ। রেল বিভাগ বর্তমানে কিছু কোচ সংকট মোকাবিলার কাজ করছে, যা অল্প দিনের মধ্যে সমাধান হবে।
তিনি মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে পাবনার পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ তথ্য জানান। এছাড়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের জন্য নির্মিত কিছু অপব্যবহৃত রেলস্টেশন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।
শেখ মঈনুদ্দিন আরও বলেন, সারাদেশে নৌ, রেল ও সড়ক যোগাযোগ সমন্বিত আধুনিক ব্যবস্থা গড়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাবনার প্রধান আব্দুল হামিদ সড়কের প্রশস্তকরণকে অগ্রাধিকার ভিত্তিতে কাজের মধ্যে আনা হচ্ছে। এছাড়া আরিচা খাসচর ফেরি সংযোগ, পাকশী-বাধেরহাট ও কাশীনাথপুর-উল্লাপাড়া সড়ক প্রশস্তকরণ প্রকল্পগুলো সরকারের সক্রিয় বিবেচনায় আছে। ঈশ্বরদী রেলগেটে যানজট কমাতে ওভারপাস নির্মাণের আশ্বাসও দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আলহাজ্ব আব্দুস সামাদ খান মন্টু, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব আবু আহসান খান রেয়ন এবং পশ্চিমাঞ্চল রেলের কর্মকর্তারা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ