কয়েক দিনের মধ্যেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সকলকে বেআইনি ও অনুমোদনবিহীন জনসমাবেশ বা আন্দোলন থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর হয়—এটাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য।
বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্বাচনী তফসিল ঘোষণার পর দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ প্রায় ৯ লাখ সদস্য নিয়োজিত থাকবে। ইতোমধ্যেই রেকর্ডসংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে যেকোনো বেআইনি জনসমাবেশ বা জনদুর্ভোগ সৃষ্টিকারী আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং আইনের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “গত দেড় বছরে আন্দোলনকারীরা ন্যায্য দাবিতে সরকারকে দুই হাজারের বেশি অনুরোধ জানিয়েছে এবং আমরা যথাসাধ্য সমাধানের চেষ্টা করেছি। তবে এখন নির্বাচনের সময় হওয়ায়, সব দাবি-দাওয়া নির্বাচন পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের জন্য আহ্বান জানানো হচ্ছে। এ সময় কেউ উত্তেজনা সৃষ্টি বা স্বাভাবিক পরিবেশ বিঘ্ন করবেন না বলে আমরা আশা করছি।”
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ