নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার অপরাধে ফেনী শহরের শান্তি কোম্পানি সড়কে ইয়াম্মী ফুড এন্ড হাজির বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ ৯ ডিসেম্বর দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এ জরিমানা করেন।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইয়াম্মী ফুড এন্ড হাজীর বেকারির বিভিন্ন পণ্য ক্রয় করে একাদিক ভোক্তা প্রতারিত হয়ে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেন। এরকম একাদিক অভিযোগ নিয়ে আজ দুপুরে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম ও জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন, জেলা পুলিশের একটি টিমসহ শান্তি কোম্পানি সড়কে ইয়াম্মী ফুড এন্ড হাজীর বেকারিতে তদারকি করে। এতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন সংরক্ষণ, খাদ্য পন্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং,কেমিক্যাল ব্যবহার, খবরের কাগজ দিয়ে মোড়কী করন,নিম্ন মানের লবন, রং মিশ্রিত কেমিক্যাল দিয়ে তৈরি চেরিফল, পচা বাসী খাবার, পোড়া তেল ব্যবহার, শ্রমিকদের স্বাস্থ্য ফিটনেস সাটিফিকেট না থাকাসহ বিভিন্ন অপরাধ প্রতিষ্ঠানের ম্যানেজার আবদুল্লাহ আল মামুন শিকার করায় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম ৮০ হাজার টাকা জরিমানা করেন। এসময় অনিয়ম ও নানা সমস্যা আগামী ১০ দিনের মধ্যে সমাধান করতে নির্দেশ প্রদান করেন। জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন জানান, ভোক্তা অধিদপ্তরের সাথে যৌথ তদারকি কালে নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় আজ সতর্ক করা হয়েছে। ১০ দিন পরি আবার ফ্যাক্টরি ভিজিট করা হবে। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম জানান ভেজাল নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় জেলা ব্যাপি অভিযান মনিটরিং অব্যাহত রয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ