জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর বাংলামোটরের দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ১২৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
এনসিপির নেতারা জানিয়েছেন, ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। প্রথম ধাপে ১২৫ আসনের নাম প্রকাশ করা হয়েছে। পরবর্তী ধাপে জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বাকি আসনের বণ্টন ও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। চলতি মাসের মধ্যে সব আসনের প্রার্থীর নাম প্রকাশের লক্ষ্য রাখছে দল।
ঘোষিত প্রার্থী তালিকায় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তার প্রার্থিতা বাতিল হবে। এছাড়া জুলাই চেতনা ধারণকারী এবং সংস্কারের পক্ষে অন্য দলের বিদ্রোহী প্রার্থীদেরও স্বাগত জানাবে এনসিপি।
এনসিপির শীর্ষ নেতা আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে নির্বাচনে লড়বেন। সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে লড়বেন।
প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকা:
গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ২০ নভেম্বর পর্যন্ত মোট ১,৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ