ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, ‘এজমা, হৃদরোগ এবং ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের সৌদি সরকার হজে যেতে অনুমতি দেয় না। তাই ধর্ম মন্ত্রণালয় এই ধরনের রোগীদের হজে পাঠাবে না।’
বুধবার (১০ ডিসেম্বর) নাটোরে জেলা মডেল মসজিদ উদ্বোধনের সময় তিনি এই কথা বলেন। তিনি আরও জানান, যদি কোনো চিকিৎসক এসব রোগে আক্রান্তদের সুস্থ বলে সার্টিফিকেট দেন, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বয়স্কদের জন্য হজের কষ্টের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘হজে অনেক পরিশ্রম করতে হয়, তাই বয়স্কদের জন্য এটি কঠিন।’ তিনি বয়স্কদের হজে না যাওয়ার পরামর্শ দেন। এছাড়া, তিনি বলেন, হজের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে এবং এখন সর্বোচ্চ খরচ কমানোর চেষ্টা চলছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ