কুড়িগ্রামের রৌমারীতে বুধবার (১০ ডিসেম্বর) সকালে একটি পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনা উপজেলার জাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় ঘটে।
মৃত শিশুদের মধ্যে রয়েছেন শাহজাহানের ছেলে শাহবাব মণ্ডল (২) ও আবু তালেবের ছেলে আবু তোহা মণ্ডল (৩)। তারা মামা-ভাগ্নে সম্পর্কের।
স্থানীয়রা জানান, সকালে দুই শিশু বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদের খুঁজে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রৌমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহনয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ