সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা ২০২৬ সালের ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বুধবার (১০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি একটি ফেসবুক পোস্টে জানান, ২ জানুয়ারি ২০২৬ প্রথম ধাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ৫ নভেম্বর এই ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ