রাষ্ট্রপতি নির্বাচনের স্বচ্ছ ও সুষ্ঠু আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
বুধবার (১০ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, গত ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা, রাজনৈতিক দলের নিবন্ধন, গণভোট পরিচালনা ও ব্যালটের রঙ সংক্রান্ত বিস্তারিত তথ্য রাষ্ট্রপতিকে জানানো হয়েছে। এছাড়াও ভোটের সময় বৃদ্ধি করার বিষয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি জানান, বিকেল ৪টায় সিইসির ভাষণ রেকর্ড করা হবে। তফসিল ঘোষণার সময় কমিশনারদের সঙ্গে বৈঠকের পর জানানো হবে। বৈঠকে ভোটার তালিকার ক্রম সংযোজন, রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদ নির্বাচনের দিন গণভোট, ভোটের সময় বৃদ্ধি, প্রবাসী ভোটসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল সকাল ১২টা ২০ মিনিটে বঙ্গভবনে পৌঁছেছিল।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ