আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেও তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কি না, এ বিষয়ে এড়িয়ে গেলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি নির্বাচনে অংশ নেব, এটি স্পষ্ট। তবে কোন আসন থেকে এবং কোন দল থেকে অংশ নেব, তা পরে জানানো হবে।”
পদত্যাগ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হবে। আমি নির্দেশনা মেনে চলব, তাই বিস্তারিত এখন বলা সম্ভব নয়।”
সরকারি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে সেপ্টেম্বরের মধ্যেই পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা আরও কিছু সময় চেয়েছিলেন। সূত্রের তথ্য অনুযায়ী, মাহফুজ আলম তখন শেষ পর্যন্ত সরকারের সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং নির্বাচন করার পরিকল্পনা করেননি।
সরকারি পর্যায়ের সংশ্লিষ্টরা মনে করেন, তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদে থাকা নীতিগতভাবে ঠিক হবে না। নির্বাচনে অংশ নাকি না নিন, তাদের পদত্যাগ করা প্রয়োজন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ