রাজধানীর পল্টনের পুলিশ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিটেকটিভ ট্রেনিং স্কুলের (ডিটিএস) ডরমিটরিতে আফতাব উদ্দিন রিগান (৩৭) নামে একজন পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, জানিয়েছেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন।
পুলিশ জানায়, রিগান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি ফোর্সে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি মৌলভীবাজার জেলার বাসিন্দা এবং প্রশিক্ষণের জন্য এক মাস ধরে ডিটিএস-এ অবস্থান করছিলেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ