বলিউডের বাদশা শাহরুখ খান আবার প্রমাণ করলেন, কেন তিনি সত্যিই ‘কিং খান’। বিশ্বের ৬৭ জন স্টাইলিশ তারকার তালিকায় এবার স্থান পেয়েছেন তিনি—বলিউড থেকে একমাত্র শাহরুখ।
নিউ ইয়র্ক টাইমস এই বছরের সবচেয়ে স্টাইলিশ তারকার তালিকা প্রকাশ করেছে, যেখানে শাহরুখ খানের সঙ্গে রয়েছেন সাবরিনা কার্পেন্টার, ডচি, ওয়ালটন গগিন্স, জেনিফার লরেন্স, শাই গর্জিয়াস-আলেকজান্ডার, কোল এসকোলা ও নোয়া ওয়াইল।
এই তালিকায় তাদের স্থান দিয়েছে যারা ফ্যাশন, স্টাইল এবং ব্যক্তিত্বের মাধ্যমে দ্য ম্যাজিক অফ মেট গালায় নজর কেড়েছেন। ৬০ বছর বয়সী শাহরুখ এবার মেট গালায় ডেবিউ করেছিলেন এবং বিশেষ প্রশংসা পান।
শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এ তাকে দেখা যাবে কন্যা সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে। ছবিতে দীপিকা পাড়ুকোনও অভিনয় করছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ