রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে সংঘর্ষে আহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানা মারা যাওয়ার ঘটনায় তার সহপাঠীরা ফার্মগেট সড়কে বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শতাধিক শিক্ষার্থী কলেজের মূল ফটকের সামনে সমবেত হয়ে রানা হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। এরপর তারা ফার্মগেট মোড়ে অবস্থান নেন, যার কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, শিক্ষার্থীরা ব্যানার নিয়ে রাস্তা অবরোধ করেছেন এবং প্রশ্ন তুলছেন কেন ছাত্রাবাসে হামলা করা হলো এবং কেন রানা নিহত হয়েছেন। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে রানা, হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) ও আইডিয়াল কলেজের জান্নাত (সেশন ২০২৫–২৬) গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রানা মারা যান।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ