বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরীক দল ও জোটের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, সমমনা জোট, গণ অধিকার পরিষদ ও গণফোরামসহ যুগপৎ আন্দোলনের শরীক দলের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেবেন।
এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের ২৯টি শরীক দলের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেলে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় পার্টি (কাজী জাফর) থেকে মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে, নাগরিক ঐক্য, গণতন্ত্র মঞ্চ, গণফোরাম, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলাম পার্টি, ১২-দলীয় জোট এবং সমমনা জোটের নেতারা অংশ নেন। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে দ্রুত সমঝোতায় আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ