হাইকোর্ট বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রায় ঘোষণা করেন। রিটকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান ও আইনজীবী তানজিলা রহমান।
আদালত রায়ে উল্লেখ করেছে, বর্তমান ব্যবস্থায় বিয়ে ও তালাকের তথ্য কার্যকরভাবে যাচাই করা সম্ভব নয়, যা পারিবারিক স্থিতিশীলতা নষ্ট করে এবং সন্তানের বৈধতা নিয়েও জটিলতা তৈরি করে। এছাড়া কোনো কার্যকর ডিজিটাল ডেটাবেস না থাকার কারণে প্রতারণার সুযোগ সৃষ্টি হয়, যা নাগরিকের সম্মান ও সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের অধীনে স্বীকৃত মানবিক মর্যাদা লঙ্ঘন করে।
রায়ে আরও বলা হয়েছে, “রাইট টু লাইফ শুধু বেঁচে থাকার অধিকার নয়, এটি মানবিক মর্যাদা রক্ষার অধিকারকেও অন্তর্ভুক্ত করে।” আদালত আরও উল্লেখ করেছে, নিবন্ধন সংক্রান্ত আইন থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কার্যকর ও পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ