পরিবারের জন্য নয়, নিজের নামে অনৈতিকভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইস্টার্ন হাউজিংকে সুবিধা দিয়ে ফ্ল্যাট গ্রহণের মামলায় দুদক ইতোমধ্যে চার্জশিটের অনুমোদন দিয়েছে।
মামলায় টিউলিপ সিদ্দিকের পাশাপাশি রাজউকের সাবেক দুই আইন কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনকেও অভিযুক্ত করা হয়েছিল। কিন্তু চলতি বছরের জুলাইয়ে শাহ খসরুজ্জামান হাইকোর্টে রিট করলে তদন্ত কাজ তিন মাস স্থগিত হয়। পরে চেম্বার আদালতেও দুদক কোনো অর্ডার পাননি।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, বিকল্প উপায় না থাকায় টিউলিপ সিদ্দিকের সঙ্গে থাকা আসামি খসরুজ্জামানকে বাদ দিয়ে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, জনতা ব্যাংকের মাধ্যমে এস আলমের পাঁচটি প্রতিষ্ঠানের ৯ হাজার ৪২৮ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আলাদা ৫টি মামলা করেছে দুদক।
এদিন দুর্নীতিবিরোধী ছাত্র জনতা সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে। তারা গত ১৭ মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্রও প্রকাশের দাবি জানান।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ