ভারত জাতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা সম্প্রতি একটি জনসভায় স্বামীর প্রশংসা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, বিদেশ সফরে দলের অন্য ক্রিকেটাররা বাজে অভ্যাসে জড়ালেও জাদেজা কখনো এমন কোনও কর্মকাণ্ডে লিপ্ত হননি।
গুজরাটের বিধানসভার সদস্য রিভাবা সম্প্রতি রাজ্য সরকারের প্রাথমিক, মাধ্যমিক ও বয়স্ক শিক্ষাবিষয়ক মন্ত্রী হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি বলেন, “আমার স্বামী লন্ডন, দুবাই, অস্ট্রেলিয়া সহ অনেক দেশে ক্রিকেট খেলতে যান। তবু আজ পর্যন্ত তিনি কোনো ধরনের আসক্তি বা বাজে অভ্যাসে জড়াননি। দলের বাকিরা হয়তো লিপ্ত হন, কিন্তু তাদের ওপর কোনো বিধিনিষেধ নেই।”
রিভাবা আরও বলেন, “স্বামী ১২ বছর বাড়ির বাইরে থাকেন। তিনি যা ইচ্ছা করতে পারতেন, তবু নৈতিক দায়িত্ব অনুযায়ী চলেন।”
জাদেজার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় ২০০৯ সালে। তিন বছর পর তিনি টেস্ট দলের জন্যও অভিষেক পান এবং এক দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলছেন।
ভিডিওতে দেওয়া বক্তব্যটির সঠিক তারিখ জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, রিভাবা এটি গুজরাটের ধারকার জনসভায় দিয়েছেন। মন্তব্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ