যশোরে শহিদ আলী (৪০) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাগলাদাহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ ছিনতাইতে ব্যর্থ হয়ে শহিদকে হত্যা করেছে। পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহত শহিদ আলী যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের বছির উদ্দিনের ছেলে। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, হামলাকারীরা হলেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আমিনুল, মিরাজ, ইরান ও আলিফ। কয়েকদিন আগে তারা শহিদের রিকশা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছিল।
শনিবার বিকেলে বাড়ির সামনে তাদের মধ্যে নতুন করে সংঘর্ষ হয়। একপর্যায়ে মিরাজ শহিদ আলীকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় শহিদকে তার বাবা যশোর সদর হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ জানান, পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ