বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। দেশে ফেরার আগেই তার গুলশান বাসভবন ও অফিসের সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তার একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও বাবার সঙ্গে ঢাকায় ফিরবেন।
সরেজমিনে দেখা যায়, গুলশান এভেনিউর ১৯৬ নম্বর বাড়ি নিরাপত্তা ও সৌন্দর্য বৃদ্ধি করতে নতুন করে রঙ করা হয়েছে, কাঁটাতারের বেড়া ও সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। বাড়ির প্রবেশদ্বার বড় করা হয়েছে এবং পুলিশ বক্স বসানোর কাজ প্রায় শেষ। ভেতরে বাকি সংস্কার কাজ চলমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, বাড়িটি প্রায় প্রস্তুত। যদি কোনো কারণে পুরোপুরি প্রস্তুত না হয়, তবে তারেক রহমান পাশের মায়ের ভাড়া বাসা ফিরোজায় থাকবেন। দেশে ফেরার পর তিনি গুলশানের ৮৬ নম্বর রোডের কার্যালয় থেকেও অফিস করবেন, যেখানে নিরাপত্তা ব্যবস্থা ও সংস্কার কাজ শেষ পর্যায়ে রয়েছে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই এবং সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।
সূত্র অনুযায়ী, লন্ডন সময় ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি বিমানে ওঠবেন এবং বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পর ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির এই শীর্ষ নেতা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ