শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেওয়ার ঘটনায় বরিশালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ বেদীতে এ ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন মহানগরীর ৮ নং ওয়ার্ড নেতা আলাউদ্দিন হাওলাদার, মহিলা দল নেত্রী রিনা বেগম, মরিয়ম ও ইউনুস হাওলাদার।
মহিলা দল নেত্রী মরিয়ম অভিযোগ করেছেন, বুদ্ধিজীবী দিবসে শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে তারা যখন মিছিল নিয়ে গিয়েছিলেন, তখন প্রতিপক্ষের কর্মীরা তাদের ওপর হামলা চালিয়ে ব্যানার ও ফুলের তোড়া ভেঙে দেয়।
বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন অভিযোগ করেছেন, ধানের শীষ প্রতীকের কর্মীরা ফুল দিতে আসা নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, “ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমরা এসেছিলাম, কিন্তু হামলার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে।”
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার জানান, বেদীর সড়ক সরু এবং সেখানে নেতাকর্মীদের ভিড় বেশি ছিল। তবে তিনি হামলার ঘটনা সম্পর্কে নিশ্চিত নন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ