নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, মন্ত্রণালয়ে দায়িত্বে থাকাকালীন তিনি সব জায়গায় দুর্নীতির বিস্তীর্ণ চিত্র দেখেছেন। তবে বহু মাফিয়া শৃঙ্খলে আনা হয়েছে, যদিও নতুন মাফিয়ার উপস্থিতি আবার চোখে পড়ছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ অভিযোগ করেন, কমিশনের দেওয়া শতাধিক প্রস্তাবের মধ্যে কোনোটি বাস্তবায়ন করেনি সরকার। সাংবাদিক সুরক্ষা আইন সম্পর্কেও কমিশন খসড়া প্রস্তুত করলেও তা কোনো ব্যাখ্যা ছাড়াই বাতিল করা হয়েছে। পাশাপাশি, স্থায়ী ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাবও নাকচ করে দিয়ে অকার্যকর এবং সরকারনির্ভর প্রেস কাউন্সিল পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ