পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর পৃথক দুটি অভিযানে ১৩ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সেনাবাহিনীর মিডিয়া শাখা এই তথ্য নিশ্চিত করেছে।
ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় প্রক্সি ফিতনা আল-খাওয়ারিজের উপস্থিতির তথ্যের ভিত্তিতে মহমান্দ জেলায় একটি গোয়েন্দা অভিযানের ব্যবস্থা করা হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী তীব্র গুলি বিনিময়ের পর সাত জন খাওয়ারিজকে হত্যা করে।
আরেকটি গোয়েন্দা অভিযানে বান্নু জেলায় আরও ছয় ‘সন্ত্রাসী’ নিহত হয়। আইএসপিআর বলেছে, এলাকায় অন্য কোনো সন্ত্রাসী এখনও আছে কিনা তা নিশ্চিত করতে স্যানিটাইজেশন অপারেশন চলছে।
২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশগুলো, বিশেষ করে কেপি ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানকে তার ভূখণ্ড ব্যবহার করে হামলা চালানো বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে, যদিও আফগান পক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে উত্তেজনা থাকায় উভয়পক্ষের কয়েকজন নিহত হওয়ার পর যুদ্ধবিরতি হয়। তবে স্থায়ী সমাধানের জন্য আলোচনার কয়েক দফা অনুষ্ঠিত হলেও এখনও চূড়ান্ত সমাধান আসেনি।
পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি ১১ ডিসেম্বর তার সাপ্তাহিক ব্রিফিংয়ে জানিয়েছেন, ইসলামাবাদ কাবুল থেকে লিখিত আশ্বাস চায় যে আফগান ভূখণ্ড সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর জন্য ব্যবহার করতে দেবেনা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ