নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তলব করেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশনকে হুমকি দেওয়া এবং কিছু বাংলাদেশি রাজনৈতিক নেতার ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানাতে এই তলব করা হয়েছে।
এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সর্বদলীয় সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে আলাদা করার হুঁশিয়ারি দেন। সমাবেশটি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ আয়োজন করে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস, ভোটচোর, এবং হাদির হত্যার সঙ্গে জড়িত, তাদের আশ্রয় দিচ্ছে ভারত। যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার এবং মানবাধিকারকে মানে না, তাদেরকে সেভেন সিস্টার্স আলাদা করার মাধ্যমে প্রতিশোধ নেওয়া হবে।”
এ ঘটনায় ভারত ইতিমধ্যেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “আমরা আশা করি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ