কুমিল্লার দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে দলটির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলার একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের সময় সন্দেহজনক আচরণ ও অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে উপস্থিত নেতাকর্মীরা ওই দুই যুবককে আটক করেন। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে।
এদিকে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতেই তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ