মবোক্রেসি কঠোরভাবে দমন করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু গণমাধ্যমকে পরিকল্পিতভাবে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আগেই এগুলো টার্গেট করা হয়েছিল। কিন্তু কেন আগে থেকে সতর্ক হওয়া গেল না—সে প্রশ্নও তিনি তোলেন। তার মতে, মবোক্রেসির উত্থান সরকারের দুর্বলতারই প্রতিফলন। এ ধরনের পরিস্থিতি কঠোর হাতে দমন করতে হবে। বাংলাদেশে মবোক্রেসির সংস্কৃতি তিনি দেখতে চান না বলেও উল্লেখ করেন।
বিএনপির এই নেতা বলেন, সাংবাদিকদের ব্যক্তিগতভাবে ভিন্ন ভিন্ন আদর্শ থাকতে পারে, তবে দেশের প্রশ্নে নিরপেক্ষ থাকার পরিবর্তে দেশের পক্ষে অবস্থান নেওয়া প্রয়োজন। তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে যেন গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হয়, সে লক্ষ্যে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে বিএনপি সবার সহযোগিতা চায়—কোনো ব্যক্তি বা দলের জন্য নয়। অতীতের ভুল থেকে বেরিয়ে আসতে চাইলেও ফ্যাসিবাদী সময়কে স্মরণে রাখা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ