দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্র ভারতীয়দের দ্বারা আক্রমণের ঘটনায় ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার।
রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, ভারতের রাজধানীতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছেন এবং তাকে সংখ্যালঘু হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা একদমই সঠিক নয়।
তিনি আশা প্রকাশ করেন, ভারত যথাযথ ব্যবস্থা নেবে। ঘটনার সময় দূতাবাসে নিরাপত্তা তৎপর ছিল, দুইজন গার্ড দাঁড়িয়ে ছিলেন। তৌহিদ হোসেন জানান, দিল্লি দূতাবাসের নিরাপত্তা আরও জোরদার করা হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ