বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি বুঝতে পারছেন না বর্তমানে তিনি কোন বাংলাদেশে বসবাস করছেন। ৭৭ বছরের জীবনে স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজীবন সংগ্রাম করলেও আজকের বাংলাদেশ সেই স্বপ্নের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ এ সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, বিষয়টি কোনো একটি সংবাদমাধ্যমকে ঘিরে নয়, বরং এটি সরাসরি গণতন্ত্রের ওপর আঘাত। স্বাধীনভাবে চিন্তা ও মত প্রকাশের অধিকার ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই যুদ্ধের চেতনার ওপরও আঘাত এসেছে, যা ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের ব্যানারে নয়, বরং সব গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু সচেতনতা বা প্রতীকী প্রতিবাদ যথেষ্ট নয়—দেশকে ভালোবাসেন এমন সবাইকে সর্বশক্তি নিয়ে দাঁড়িয়ে এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ