সিলেট নগরের বাদামবাগিচা এলাকার নিজ বাসা থেকে তাহমিনা আক্তার জেরিন (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জেরিন মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য নবী উদ্দিনের মেয়ে।
জেরিন সিলেট নগরীর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মরদেহ উদ্ধারকালে তার বাবা হতবিহ্বল অবস্থায় বিছানায় বসে ছিলেন।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র জানান, দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেরিন আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ