ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের জন্য চারটি আসন ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, ব্রাহ্মণবাড়িয়া-২ ও সিলেট-৫—এই চারটি আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা খেজুর গাছ প্রতীকে নির্বাচন করবেন।
তিনি আরও জানান, আসন সমঝোতার মাধ্যমে কোনো শরিক দলকে আসন ছাড় দেওয়ার পরও যদি বিএনপির কেউ ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ বর্তমানে একটি সংকটকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায়ও কেউ কেউ চক্রান্তে লিপ্ত রয়েছে।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুই দফায় ২৭২টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বাকি ২৮টি আসনের মধ্যে চারটি আসন শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ