মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে ট্রাকচাপায় লিজন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে টেংরামারী–আশরাফপুর সড়কের একটি ইটভাটার পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত লিজন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে। আহত রাকিবুল ইসলাম সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার ছেলে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে মামা-ভাগ্নে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লিজনের মৃত্যু হয়।
গুরুতর আহত রাকিবুল ইসলামকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ