রাজধানীর চকবাজার চাঁদনিঘাট এলাকায় রাস্তা থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর বয়স আনুমানিক এক দিন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম জানিয়েছেন, স্থানীয়দের সংবাদ পাওয়ার ভিত্তিতে চাঁদনিঘাট কে, বি চন্দ্র রোডের একটি চিপা গলিতে মরদেহটি পাওয়া যায়। এটি একটি কালো পলিথিনে মুড়িয়ে ফেলে রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ নবজাতককে মৃত অবস্থায় সেখানে ফেলে দিয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ