ঢাকা, ২৩ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড, ময়মনসিংহে শ্রমিক দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা এবং বিভিন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক সমাজ।
সিএসও অ্যালায়েন্সের নেতৃত্বে ৮টি সংস্থা ও নেটওয়ার্ক এবং ৪৬ জন নাগরিক সমাজ প্রতিনিধি যৌথভাবে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমে এই বিবৃতি পাঠান। বিবৃতিতে সাম্প্রতিক সহিংসতা ও রাষ্ট্রের কার্যকর পদক্ষেপের অভাবকে দেশের নাগরিক নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা, সাংস্কৃতিক পরিসর, সংখ্যালঘু সুরক্ষা এবং আসন্ন নির্বাচনের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ধারাবাহিকভাবে বিভিন্ন সহিংস ঘটনা এবং রাষ্ট্রীয় গাফিলতির কারণে জনজীবন নিরাপদ নয়। শরিফ হাদির হত্যাকাণ্ডের বিচারহীনতা, নিরাপত্তা ব্যর্থতা এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। এছাড়া প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীতে সংঘটিত হামলা এবং সঠিক সময়ে সুরক্ষা ব্যবস্থা না নেয়াও সমালোচিত হয়েছে।
ময়মনসিংহে শ্রমিক দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং সংখ্যালঘু সুরক্ষায় রাষ্ট্রের ব্যর্থতাও প্রকাশ পেয়েছে, উল্লেখ করে নাগরিক সমাজ। তারা বলেন, সহিংসতা, অগ্নিসংযোগ ও উসকানিমূলক কর্মকাণ্ড দেশের নির্বাচন প্রক্রিয়াকেও ঝুঁকির মধ্যে ফেলছে।
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান:
রাজনৈতিক দলের প্রতি আহ্বান:
বিবৃতিতে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে আহ্বান জানানো হয়েছে, তারা প্রকাশ্যে সহিংসতা প্রত্যাখ্যান করে শান্তি, সংযম, সংখ্যালঘু সুরক্ষা, মুক্ত গণমাধ্যম ও সাংস্কৃতিক পরিসরের নিরাপত্তা নিশ্চিত করুন। দলীয় পরিচয় নির্বিশেষে সহিংসতায় জড়িত ব্যক্তি বা সমর্থকদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিতে হবে।
বিবৃতিতে সতর্ক করা হয়েছে, যদি রাষ্ট্র, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো এখনই কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে জনআস্থা, সামাজিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অগ্রগতি গুরুতর সংকটে পড়বে।
যৌথ স্বাক্ষরকারী সংস্থা ও নেটওয়ার্ক:
সিএসও অ্যালায়েন্স, নারীপক্ষ, অ্যাকশন-এইড বাংলাদেশ (এএবি), বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন), দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK), ডাসকো ফাউন্ডেশন, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), মানব উন্নয়ন কেন্দ্র (মউক)।
নাগরিক সমাজের স্বাক্ষরকারীরা:
৪৬ জন ব্যক্তি, যার মধ্যে রয়েছে শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী, সাংবাদিক, প্রকাশক, অভিনেত্রী ও উন্নয়নকর্মী। উল্লেখযোগ্যদের মধ্যে আছেন: সারা হোসেন, আসিফ সালেহ, রাশেদা কে. চৌধুরী, সুলতানা কামাল, ইফতেখারুজ্জামান, সুমাইয়া ইসলাম, রাফিয়াত রশিদ মিথিলা, আজমেরী হক বাঁধন, গীতি আরা নাসরীন, শাহীন আনাম, কামরুল হাসান মামুন, টনি মাইকেল গোমেজ, ড. দিনা এম সিদ্দিকী, মাহরুখ মহিউদ্দিন, ডা. মোঃ খাইরুল ইসলাম, কাজী মারুফুল ইসলাম, কে এ এম মোর্শেদ, সাঈদ আহমেদ, সালমা মাহবুব, মুরশেদ আলম সরকার, মথুরা বিকাশ ত্রিপুরা, কাশফিয়া ফিরোজ, কবিতা চাকমা, এ কে এম মাজহারুল ইসলাম, হাসান তালুকদার, ইসমাইল সাদী, তাসনিম সিরাজ মাহবুব, মার্জিয়া রহমান, কাজলী সেহরীন ইসলাম, সুমন সাজ্জাদ, সানাইয়া ফাহীম আনসারী, ফাতেমা শুভ্রা, কামাল চৌধুরী, আ-আল মামুন, রাইয়ান রাজী, অলিউর সান, তানভীর সোবহান, তাহমিনা খানম, সৌমিত জয়দ্বীপ, হানিয়্যুম মারিয়া খান, কাজী শুসমিন আফসানা, সিরাজাম মুনিরা, সৌভিক রেজা, হাসান তৌফিক ইমাম, এএসএম কামরুল ইসলাম, মাইদুল ইসলাম।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ