প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৬:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ১:২৯ পি.এম
জামায়াতে যোগ দিতে আগ্রহীদের প্রতি যে বার্তা দিলেন শফিকুর রহমান
তিনি বলেছেন, যারা আমাদের সঙ্গে আসতে চান তারা দুর্নীতি করতে পারবেন না। বিচার বিভাগে হস্তক্ষেপ করতে পারবেন না। সংস্কারে বাঁধা দেয়া যাবে না।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে জামায়াত আমির এই বার্তা দেন।
তিনি বলেছেন, ‘আজকের বাংলাদেশ পেতে ৪৭ থেকে ২৪ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। অনেককে জীবন দিতে হয়েছে। আমরা তাদের কাছে ঋণী। দুঃখের বিষয় বিগত সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টনমেন্ট ছিল। ছাত্রদের হাত থেকে কলম কেড়ে অস্ত্র তুলে দেয়া হয়েছিল। সেই কালো হাত বিদায় নিয়েছে। কালো ছায়া এখনও আছে। তার বিরুদ্ধে ছাত্রদের ভূমিকা রাখতে হবে। আগামী দিনের দায়িত্ব ছাত্র সমাজকে নিতে হবে।’
শফিকুর রহমান বলেন, ‘ছাত্র শিবিরের কাছ থেকে মানুষ হতাশ হলে মানুষের যাওয়ার কোন রাস্তা থাকবে না। আর কোন শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা শিক্ষকদের লাঞ্ছিত হতে দেখতে চাই না। আগামী দিনে ইনসাফের বিজয় হবে। আজ বাংলাদেশে ইনসাফের বড় অভাব। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই।’
তিনি আরও বলেন, ‘অনেকে যুবকদের বেকার ভাতা দিতে চায়। আমরা তা দেখতে চাই না। বেকার ভাতার পরিবর্তে বিপ্লবের বাণী পৌঁছে দিতে চাই।’
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ