জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর তিনি বের হয়ে গাড়িতে বসেই স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সাক্ষর করেন।
শুক্রবার রাত ১০টা ২৫ এর দিকে তিনি শহীদ বেদির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান তিনি। এ সময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি ও তার সঙ্গে আসা অন্যান্য নেতৃবৃন্দ।
জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা শেষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার উদ্দেশ্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাস্তায় জনস্রোতের মধ্যে আসতে দেরি হয়েছে। এতটা সময় আপনারা অপেক্ষা করেছেন আমি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এর পরপরই তিনি স্মৃতিসৌধের বেদির স্থান ত্যাগ করে তাকে বহনকারী বাসে উঠে যান। পরে ১০টা ৩৭ মিনিটের দিকে গাড়িতে বাসেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন হইতে স্বাক্ষর করেন।
পরে তাকে বহনকারী বাসটি স্মৃতিসৌধ ত্যাগ করে।
এসব বিষয়ে বিএনপির ঢাকা জেলা কমিটির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, আমরা আগেই ফুল দিয়েছিলাম। উনি এলেন, বেদির সামনে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করলেন। উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য ধন্যবাদ জানান। পরবর্তীতে গাড়িতে উঠেই পরিদর্শন বইয়ে সাক্ষর করেন। এরপর বাসভবনের উদ্দেশে তার বাসটি ছেড়ে যায়। এখন আমরা সাভার ছাড়িয়ে যাচ্ছি।
এর আগে, তারেক রহমানের পৌঁছাতে দেরি হওয়ায় স্মৃতিসৌধের নিয়ম মেনে বিকেলেই তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ