গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
যোগদানের পর মির্জা ফখরুল ইসলাম বলেন, “গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন। বিএনপি তাকে ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন দেবে।” তিনি ঝিনাইদহ-৪ আসনের সব নেতাকর্মীকে রাশেদ খানের পাশে থাকার জন্য অনুরোধ করেন।
এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাশেদ খান পদত্যাগপত্রে জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিচ্ছেন। তিনি দলের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সহকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং লিখেছেন, “যেখানেই থাকি, আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। আমি আপনার কাছে দোয়া ও ভালোবাসা চাই।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ