আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।।এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের সভাপতি অর্ণব কুমার এবং সাভার উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম।
এ্যাড শেখ শওকত হোসেন বলেন,আমরা আশাবাদী যে সাভার ও আশুলিয়াবাসী কোনো মার্কা দেখে নয় মানুষ দেখে ভোট দিবে এবং আমরা মনে করি যে তারুণ্যের যে শক্তি তরুণরা আন্দোলন সংগ্রামে যেভাবে ভূমিকা রেখেছে তারই একটি প্রতিফলন এই সাভারবাসী ইনশাআল্লাহ দেখাবে।
তিনি আরও বলেন,আমরা যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি তারা ইতিপূর্বে জনগণ তাদের এক্টিভিটিজ তাদের কাজকর্ম দেখেছে আমরা তরুণরা চাই জনগণ ইনশাআল্লাহ আমাদের এই সাভার-আশুলিয়াতে মার্কা দেখে নয় শুধু ব্যাক্তিকে দেখে মানুষকে দেখে ভোট দিবে ইনশাআল্লাহ এবং আমি আশাবাদী এবার আমরা সাভার এবং আশুলিয়াতে খুব ভালো করবো এবং বিপুল ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ