ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িত সকলের নাম ও ঠিকানা উন্মোচিত করা হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে আদালতে পেশ করা হবে। তিনি জানান, হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং সরকার পুলিশ, বিজিবি, র্যাবসহ সব গোয়েন্দা সংস্থাকে তদন্তে যুক্ত করেছে। ইতিমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ড রহস্যময় এবং এর পেছনে অনেকের জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্টদের চিহ্নিত করতে।
শেখ মো. সাজ্জাত আলী জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করে সিআইডিতে সায়েন্টিফিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া মোটরসাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে। তদন্তে ২১৮ কোটি টাকার একটি চেকও উদ্ধার করা হয়েছে, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত অর্থের সঙ্গে সম্পর্কিত বলে ধারনা করা হচ্ছে।
এই সময় তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ