প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে বিভাজন ও মারাত্মক বৈষম্য সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি যেমন ভালো নয়, তেমনি আসন্ন নির্বাচনের নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ।
রোববার (২৮ ডিসেম্বর) বরিশাল সদর ৫ ও ৬ আসন থেকে নিজের মনোনয়নপত্র জমা দেন ফয়জুল করিম। বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি দুটি আসনের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভা এবং মাত্র একদিনে ভোটার হওয়ার ঘটনাকে ঘিরে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বিগত সরকারের সিইসি ও প্রশাসনের পরিণতি থেকেও বর্তমান সরকারের প্রশাসন শিক্ষা নেয়নি, যা হতাশাজনক।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ