জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের দফতর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত সোমবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।
এদিকে, সাবেক উপদেষ্টা ও ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে। আজ সন্ধ্যার সংবাদ সম্মেলনেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। দলটির একজন শীর্ষ নেতার দাবি, তাকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে।
উল্লেখ্য, আসিফ মাহমুদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বলেই জানা গেছে।
এনসিপির একজন নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন, আসিফ মাহমুদের দলে যোগদান উপলক্ষেই মূলত এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দলীয় সূত্র জানায়, আপাতত তিনি নির্বাচনে অংশ না নিলেও এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। পাশাপাশি তার সমর্থকেরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো আসনেই তার মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য পাওয়া যায়নি
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ