নাটোরের বড়াইগ্রামে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাভার্ডভ্যানচালক সোহাগ হোসেন। তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকার ফজর আলীর ছেলে। অপরজন টাঙ্গাইল জেলার বাসিন্দা বিপ্লব হোসেন, যিনি একটি কোম্পানির এসআর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে মালামাল নিয়ে একটি কাভার্ডভ্যান রংপুরের দিকে যাচ্ছিল। পথে ঘন কুয়াশার কারণে মানিকপুর এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালক সোহাগ হোসেন ও এসআর বিপ্লব হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি থানায় নিয়ে আসে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ