বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সব পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অফিসের প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার জানাজা, দাফন এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপির সঙ্গে সমন্বয় করে সব কার্যক্রম সম্পন্ন করা হবে।
প্রেস সচিবের ভাষ্য, বুধবার (৩১ ডিসেম্বর) সকাল এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে আনা হবে। এ সময় রাস্তার দু’পাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ আনা হবে এবং জানাজা ও দাফন সম্পন্ন হবে।
শফিকুল আলম জানান, জানাজায় প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, বিএনপি নেতারা এবং কূটনীতিকরা উপস্থিত থাকবেন। সংসদ, বাংলাদেশ দূতাবাস এবং বিএনপির পার্টি অফিসে শোক বই খোলা হবে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং কিছু স্থানে সেনাবাহিনীও থাকবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ