ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক যুবককে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ডাংগী ইউনিয়নের নারানখালি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। পরিচয় এখনও জানা যায়নি।
ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, স্থানীয়দের খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভোররাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহটি ফেলে যায়।
পুলিশ সুপার আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তের জন্য পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ