কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টায় টেকনাফের হ্নীলা ওয়াব্রাং এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ২০ হাজার পিস ইয়াবা (মূল্য প্রায় ১ কোটি টাকা) এবং ১ কেজি ক্রিস্টাল মেথ (মূল্য প্রায় ৫ কোটি টাকা) জব্দ করা হয়। মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাদক আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, মাদক রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ