নৌবাহিনী সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ২৭৩ জনসহ ১০ দালালকে আটক করেছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে নৌবাহিনী জানায়, তাদের জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল। সেন্টমার্টিন থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। নৌবাহিনী থামার সংকেত দিলেও বোটটি পালানোর চেষ্টা করে, পরে তা ধাওয়া করে থামানো হয়।
আটককৃতদের তথ্য অনুযায়ী, তারা দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করছিল। বোটে পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জাম, খাদ্য বা পানি ছিল না, যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারতো।
নৌবাহিনী এই ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করেছে। নৌবাহিনী জানিয়েছে, তারা দেশের জলসীমার নিরাপত্তা, সমুদ্রপথে চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ